News71.com
 Bangladesh
 14 Mar 18, 05:45 AM
 173           
 0
 14 Mar 18, 05:45 AM

বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও জয়ের ছবি ছাড়া অন্যকোন ছবি ব্যবহার করে দলীয় প্রচারণা নয়।।  

বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও জয়ের ছবি ছাড়া অন্যকোন ছবি ব্যবহার করে দলীয় প্রচারণা নয়।।   

নিউজ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জয় ছাড়া অন্য কোনো নেতার ছবি জনসভার প্রচারণার পোস্টার, ব্যানার, ফেস্টুন না ছাপানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। আজ বুধবার দুপুরে পটিয়া ইন্দ্রপুলের হল টুডে কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রতিনিধি সভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন শামীম।আগামী ২১ মার্চ পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে এ সভার আয়োজন করা হয়।

এনামুল হক শামীম বলেন, ২১ মার্চ জনসভা সফল করা আপনাদের দায়িত্ব।আমারও দায়িত্ব।পটিয়ার মাটি আওয়ামী লীগের উর্বর ভূমি।আমরা সুশৃঙ্খল জনসভা করতে চাই।জনসভায় যাতে মানুষ সুন্দরভাবে ঢুকতে ও বের হতে পারেন সে ব্যবস্থা করতে হবে।পোস্টার ব্যানারে শুধু নেতার নাম দিতে পারেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন