
নিউজ ডেস্কঃ বিমান বিধ্বস্তে নিহত বাংলাদেশিদের লাশ ময়নাতদন্তের পর দেশে আনা হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এ কে এম শাজাহান কামাল। আজ বুধবার সকাল সাড়ে ৮টায় হোটেল ইয়াক ইয়েতিতে নেপালের সেনাপ্রধান রাজেন্দ্র ছেত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান। তিনি বেলেন,নেপালের কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিমাকে নিহতদের ময়নাতদন্তের পর দেশে নিয়ে লাশ যাতে শনাক্ত করা যায় সে বিষয়ে নেপালের বিভিন্ন দফতরে আলোচনা চলছে। আমরা আশা করছি নিহত বাংলাদেশিদের লাশ ময়নাতদন্তের পর দেশে নিয়ে আসতে পারবো।
দূর্ঘটনা পরবর্তী সার্বিক বিষয়ে খোঁজখবর ও করণীয় নির্ধারণে গতকাল মঙ্গলবার বিমানের একটি ফ্লাইটে কাঠমান্ডু যান বিমানমন্ত্রী। জানা গেছে,সাক্ষাতে মন্ত্রীকে দুর্ঘটনা ও দুর্ঘটনা পরবর্তী অবস্থা সম্পর্কে ব্রিফ করেন নেপালের সেনাপ্রধান। এছাড়া বেলা ১২টায় নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বিমানমন্ত্রী। এরপর বিমানবন্দরের দুর্ঘটনা স্থলে যাবেন তিনি। তার সঙ্গে রয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালনা ও পরিকল্পনা সদস্য এয়ার কমোডর মোস্তাফিজুর রহমানসহ তিন জনের একটি টিম।