News71.com
 Bangladesh
 14 Mar 18, 06:47 AM
 140           
 0
 14 Mar 18, 06:47 AM

বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য নানা ধরণের উদ্যোগ গ্রহণ করেছে।।সমাজকল্যাণমন্ত্রী

বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য নানা ধরণের উদ্যোগ গ্রহণ করেছে।।সমাজকল্যাণমন্ত্রী

নিউজ ডেস্কঃ বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য নানা ধরণের উদ্যোগ গ্রহণ করেছে জানিয়ে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন,প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের বিশেষ ব্যক্তি হিসেবে চিহ্নিত করে সম্মানিত করার পাশাপাশি তাদের বলা হচ্ছে ‘দেশের সুবর্ণ নাগরিক’। আজ বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪নং ওয়ার্ডের কমিউনিটি সেন্টার হলে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

রাশেদ খান মেনন বলেন,এতদিন ক্ষুদ্র ঋণের মাধ্যমে জনগণের কোনো সুবিধা হয়নি। বরং বর্তমান সরকারের সুদহীন ক্ষুদ্র ঋণ ব্যবস্থা সাধারণ মানুষের মনে দাগ কাটতে সক্ষম হয়েছে। তিনি বলেন,অনেকেই মনে করেন ক্ষুদ্র ঋণ ব্যবস্থা ড. মুহাম্মদ ইউনূস করেছেন কিন্তু এটি সত্য নয়। ক্ষুদ্র ঋণ ব্যবস্থা ১৯৭৪ সালে প্রথম চালু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ কারণে বঙ্গবন্ধুই হচ্ছেন ক্ষুদ্র ঋণের প্রথম প্রবক্তা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় সমাজসেবা পরিচালক তপন কুমার সাহা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন