News71.com
 Bangladesh
 14 Mar 18, 06:48 AM
 144           
 0
 14 Mar 18, 06:48 AM

শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সরকার।।শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সরকার।।শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

নিউজ ডেস্কঃ শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জানিয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন,এর ফলে গ্রাম অঞ্চলের দারিদ্র শিক্ষার্থীরাও পড়ালেখার উন্নত সুযোগ পাচ্ছে। আজ বুধবার দুপুরে ঝালকাঠি শহরের মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন,ক্রীড়ার মানউন্নয়নের জন্য বর্তমান সরকার সচেষ্ট রয়েছে। তাই শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী হতে হবে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামসুল ইকরাম পিরুর সভাপতিত্বে জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান রসুল, উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান পলাশ প্রমুখ বক্তব্য রাখেন। পরে মন্ত্রী জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা মেলার উদ্বোধন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন