
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসার মাধ্যমে দ্রুত সুস্থ করে তুলতে সম্ভব সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বিমান দুর্ঘনায় নিহতদের স্মরণে আগামীকাল বৃহস্পতিবার শোক দিবস পালনের সিদ্ধান্ত হয়। এছাড়া আগামী শুক্রবার সারাদেশের মসজিদ, মন্দির, গির্জা এবং প্যাগোডাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা সভা পালনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।