News71.com
 Bangladesh
 15 Mar 18, 12:44 PM
 140           
 0
 15 Mar 18, 12:44 PM

বাংলার মাটিতে ষড়যন্ত্র করে লাভ হবে না।।স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

বাংলার মাটিতে ষড়যন্ত্র করে লাভ হবে না।।স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম


নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,নির্বাচনকে সামনে রেখে বিএনপি ষড়যন্ত্র করছে। কিন্তু বঙ্গবন্ধুর বাংলার মাটিতে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী,নির্বাচনকালীন সরকার প্রধান থাকবেন শেখ হাসিনা। জনগনকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে অন্ধকার বাংলাদেশকে আলোকিত করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গি দমন করেছেন। অদম্য সাহস নিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করেছেন। সেই স্বপ্নের সেতু এখন সুর্য্যরে আলোর মতো দৃশ্যমান হয়েছে। চালিতাডাঙ্গা আমিনা মনসুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র সংলগ্ন মাঠে সমাবেশে তিনি এ কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন