News71.com
 Bangladesh
 15 Mar 18, 10:03 AM
 165           
 0
 15 Mar 18, 10:03 AM

বরিশালের সন্ধ্যা/কৃষ্ণকাঠি নদী রক্ষায় হাইকোর্টের ৭ দফা নির্দেশনা।।

বরিশালের সন্ধ্যা/কৃষ্ণকাঠি নদী রক্ষায় হাইকোর্টের ৭ দফা নির্দেশনা।।

নিউজ ডেস্কঃ সিএস ও আরএস অনুসারে তিন মাসের মধ্যে জরিপ সম্পাদন করে বরিশালের বানারিপাড়ায় সন্ধ্যা/কৃষ্ণকাঠি নদীর অবৈধ দখলকারীদের তালিকা প্রস্তুত করতে জেলা প্রশাসকসহ সকল বিবাদীদেরকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে আগামী চার মাসের মধ্যে উক্ত নদীর জায়গায় মাটি ভরাট,দখল ও স্থাপনা অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। যারা মাটি ভরাট কাজে জড়িত তাদের বিরুদ্ধে পরিবেশ আইনের সাত ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেয়া হয়েছে। আজ বুধবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ রায় দেন। রায়ে নদীর জায়গায় ‘কাজলাহার আশ্রয়ন’ প্রকল্প গ্রহণ ও কার্যকর করাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। আইন অনুযায়ী উক্ত প্রকল্পে যে সকল গরীব লোকদের আবাসনের প্রস্তাব ছিল তাদেরকে অন্য সরকারি জমিতে পুনর্বাসন করার নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে সন্ধ্যা নদীর প্রকৃত সীমানা সংরক্ষণ এবং জাতীয় নদী রক্ষা কমিশনকে নদী রক্ষায় মনিটরিং কমিটি করে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন