News71.com
 Bangladesh
 15 Mar 18, 10:49 AM
 182           
 0
 15 Mar 18, 10:49 AM

নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে আজ রাষ্ট্রীয় শোক।

নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে আজ রাষ্ট্রীয় শোক।

নিউজ ডেস্কঃ নেপালে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হচ্ছে।গতকাল বুধবার সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।গত সোমবার(১২ মার্চ)নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহত হওয়ার ঘটনায় এই রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।শোক পালনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো ব্যাজ ধারণ করা হবে।এদিকে বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক পালন ছাড়াও নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত আরোগ্য লাভে আগামীকাল শুক্রবার দোয়া মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে গোটা জাতি নিহত ব্যক্তিদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাবে। মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম স্বাক্ষরিত রাষ্ট্রীয় শোক পালনের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় আকস্মিক দুর্ঘটনায় ইউএস বাংলার ফ্লাইটটি বিধ্বস্ত হয়ে মর্মান্তিকভাবে নিহত দেশি-বিদেশি ৫১ জন আরোহীর বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশের লক্ষ্যে ১৫ মার্চ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।এদিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন