News71.com
 Bangladesh
 15 Mar 18, 12:05 PM
 157           
 0
 15 Mar 18, 12:05 PM

বিশ্বে সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড।। ১১৫ তম স্থানে বাংলাদেশ  

বিশ্বে সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড।। ১১৫ তম স্থানে বাংলাদেশ   

নিউজ ডেস্কঃ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট-২০১৮-তে বিশ্বের সুখী দেশের তালিকায় পাঁচ ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের।এবার এই সূচকে ১১৫তম স্থানে রয়েছে বাংলাদেশ।যেখানে ২০১৭ সালে বাংলাদেশ ছিল ১১০তম।জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক (এসডিএসএন) গতকাল বুধবার এই রিপোর্ট প্রকাশ করে।এবার এই তালিকায় স্থান পেয়েছে ১৫৬টি দেশ।গত বছর ১৫৫টি দেশ স্থান পেয়েছিল।আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সুখী দেশের তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান।দেশটি ৭৫তম স্থান দখল করতে পেরেছে।এ তালিকায় ভারতের অবস্থান ১৩৩তম, নেপাল ১০১ এবং শ্রীলঙ্কা ১১৬তম।গত বছর ভারত ১২২তম, নেপাল ৯৯ এবং শ্রীলঙ্কা ১২০তম অবস্থানে ছিল।ছয়টি মানদণ্ডকে বিবেচনায় নিয়ে বিশ্বের এই সুখী দেশের এ তালিকাটি তৈরি করা হয়।এগুলো হলো- স্বাস্থ্যকর জীবনের প্রত্যাশা, মোট দেশজ উৎপাদন, উদারতা, সামাজিক সমর্থন, দুর্নীতির ধারণা ও জীবনধারণের স্বাধীনতা।

এবার বিশ্বে সবচেয়ে সুখী দেশের তালিকায় স্থান পেয়েছে স্ক্যান্ডিনেভিয়ান ফিনল্যান্ড।এক ধাপ অবনতি হয়ে দ্বিতীয় স্থানে স্ক্যান্ডিনেভিয়ানের আরেক দেশ নরওয়ে।গতবছর দেশটি শীর্ষ সুখী দেশ ছিল।এবার তৃতীয় ডেনমার্ক, চতুর্থ আইসল্যান্ড, পঞ্চম সুইজারল্যান্ড, ষষ্ঠ নেদারল্যান্ডস, সপ্তম কানাডা, নিউজিল্যান্ড অষ্টম, সুইডেন নবম আর অস্ট্রেলিয়া ১০ম সুখী দেশ।যুক্তরাষ্ট্রও এবার চার ধাপ পিছিয়েছে। যুক্তরাষ্ট্র সুখী দেশের তালিকায় ১৮ তম অবস্থানে রয়েছে। তবে যুক্তরাজ্য আগের অবস্থানেই রয়েছে, দেশটির অবস্থান ১৯তম। এছাড়া জার্মানি ১৫তম, সিঙ্গাপুর ৩৪তম ও ফ্রান্স ২৩তম সুখী দেশের তালিকায় রয়েছে।এবার সবচেয়ে কম সুখী দেশ আফ্রিকার বুরুন্ডি। প্রতি বছর ২০ মার্চ আন্তর্জাতিক সুখ দিবস সামনে রেখে মার্চে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। ২০১২ সাল থেকে এ প্রতিবেদন নিয়মিত প্রকাশ করা হচ্ছে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন