News71.com
 Bangladesh
 15 Mar 18, 12:13 PM
 149           
 0
 15 Mar 18, 12:13 PM

ভারত থেকে বাংলাদেশে পাইপলাইনে ডিজেল আমদানির উদ্যোগ

ভারত থেকে বাংলাদেশে পাইপলাইনে ডিজেল আমদানির উদ্যোগ

নিউজ ডেস্কঃ ভারত থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে বেশ কিছুদিন আগেই। এতে জ্বালানি পরিবহনে ব্যয় সাশ্রয় হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ বিষয়ে আলোচনা করার জন্য বাংলাদেশের একটি প্রতিনিধিদল ভারতে যাচ্ছে। ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল আমদানি বিষয়ে আলোচনার জন্য বিপিসির চেয়ারম্যানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল যাচ্ছে শিলিগুড়ি। আগামী ২২ মার্চ সড়কপথে যাবেন প্রতিনিধিদলের সদস্যরা। সফরকালে ডিজেল আমদানির নেগোসিয়েশন ছাড়াও দুই দেশের মধ্যে জ্বালানি তেলের পাইপলাইন স্থাপনের বিষয়টি গুরুত্ব পাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিপিসির কর্মকর্তারা জানান, ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে প্রতিবছর ৬৫ হাজার টন ডিজেল আমদানি করে বিপিসি। আমদানীকৃত এসব ডিজেল বাংলাদেশে আসে রেলওয়াগন করে। চলতি বছরের বাকি ৯ মাসের জন্য ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে প্রায় ৬০ হাজার টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। ২০১৫ সাল থেকে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে রেলওয়াগনে করে ডিজেল আমদানি শুরু হয়। বিপিসির কর্মকর্তারা জানান,দুই দেশের মধ্যে জ্বালানি তেলের পাইপলাইন স্থাপনের জন্য দুই দেশই প্রস্তুত। আশা করা যাচ্ছে,অল্প কিছুদিনের মধ্যে এর কাজ শুরু হবে। পাইপলাইন স্থাপিত হলে প্রতিবছর ভারত থেকে ১০ লাখ টন ডিজেল আমদানি হবে বাংলাদেশে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন