News71.com
 Bangladesh
 15 Mar 18, 05:47 AM
 201           
 0
 15 Mar 18, 05:47 AM

আজ বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যে স্ট্র্যাটেজিক বৈঠক।

আজ বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যে স্ট্র্যাটেজিক বৈঠক।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে স্ট্র্যাটেজিক বৈঠক আজ বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত হবে।বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক।অন্যদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি সাইমন ম্যাকডোনাল্ড তাঁর দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।দুই দেশের প্রথম স্ট্র্যাটেজিক বৈঠক গত বছর ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, আজকের বৈঠকে দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক, দ্বিপক্ষীয় বাণিজ্য, অবৈধভাবে অবস্থানরত বা অনিয়মিত হয়ে পড়া বাংলাদেশিদের যুক্তরাজ্য থেকে প্রত্যাবাসন, জ্ঞান ও উদ্ভাবন বিনিময় এবং রোহিঙ্গা ইস্যু বাড়তি গুরুত্ব পাবে। রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্য আরো জোরালো ভূমিকা কীভাবে রাখতে পারে সে বিষয়েও বৈঠকে আলোচনা হবে। আগামী বছর ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ার পর দেশটির সঙ্গে বাণিজ্য বিষয়ে বাংলাদেশকে নতুন করে সমঝোতা করতে হতে পারে। আসন্ন বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়া যুক্তরাজ্যে অনিয়মিত হয়ে পড়া বাংলাদেশিদের ফেরাতেও একটি দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে আলোচনা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন