
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মাতা সাহেরা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী সাহেরা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। সাহেরা বেগম (১০২) বার্ধক্যজনিত কারণে গতরাতে কুমিল্লার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।