
নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, এতিমের টাকা আত্মসাতের দায়ে আদালতে দণ্ডিত সাজাপ্রাপ্ত বিএনপি নেত্রীর পক্ষ নিয়ে কিভাবে দলের শুভবুদ্ধি সম্পন্ন নেতারা আন্দোলন সংগ্রাম করছেন। এই জন্য এসব নেতাদের লজ্জিত হওয়া দরকার।আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, বলেন, বিদেশে অবস্থানরত তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখনো চক্রান্ত চালিয়ে যাচ্ছে। দেশ এখন অনেক এগিয়ে গেছে। ফলে বিএনপি-জামায়াত কিংবা জঙ্গিবাদের কোনো স্থান এই দেশে হবে না। আগামীকে জননেত্রী শেখ হসিনার নেতৃত্বেই বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। বিএনপি নেতাদের লজ্জা হওয়া দরকার। কারণ দণ্ডপ্রাপ্ত এবং প্রমাণিত তাদের নেত্রীর জন্য কি করে দলের উচ্চ শিক্ষিত ও শুভবুদ্ধি সম্পন্ন নেতারা আপসোস করছেন।