News71.com
 Bangladesh
 15 Mar 18, 05:57 AM
 100           
 0
 15 Mar 18, 05:57 AM

শেকৃবি সাংবাদিক সমিতির নির্বাচনে সভাপতি আশিক, সাধারণ সম্পাদক অনিক নির্বাচিত।।

শেকৃবি সাংবাদিক সমিতির নির্বাচনে সভাপতি আশিক, সাধারণ সম্পাদক অনিক নির্বাচিত।।

নিউজ ডেস্কঃ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০১৮-১৯ মেয়াদের জন্য সভাপতি পদে সমকালের আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে প্রথম আলোর আহমেদ শাহরিয়ার অনিক নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের (টিএসসি) সাংবাদিক সমিতির কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে এই ভোট অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সমিতির সাবেক সভাপতি প্রিন্স বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাহসাব রনি।

পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মানবকণ্ঠের মাহ্মুদুল হাসান সোহাগ, বাংলানিউজের মহিবুল আলম সবুজ, যুগ্ম-সম্পাদক ইনকিলাবের আবু তালহা সজীব, কোষাধ্যক্ষ জাগো নিউজের রাকিব খান, সাংগঠনিক সম্পাদক কালের কণ্ঠের মো. শাহাদত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমাদের সময়ের আকাশ বাসফোর, দপ্তর সম্পাদক ঢাকা প্রতিদিনের মমিন সরকার, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ভোরের ডাকের আরাফাত রহমান অভি, তথ্য ও প্রযুক্তি (আইটি) বিষয়ক সম্পাদক অবজারভারের আব্দুল্লাহ আল জুবায়ের, কর্মশালা ও যোগাযোগ সম্পাদক বাংলাদেশ টুডের কায়েস ইবনে জুবায়ের এবং সম্মানিত সদস্য বাংলাদেশ প্রতিদিনের প্রিন্স বিশ্বাস, যুগান্তরের মাহসাব রনি, আলোকিত বাংলাদেশের সামছুল আলম, ইত্তেফাকের রফিকুল ইসলাম রবি। নবনির্বাচিত কমিটির সদস্যদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদসহ শেকৃবি’র বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন