News71.com
 Bangladesh
 15 Mar 18, 06:56 AM
 154           
 0
 15 Mar 18, 06:56 AM

নারী ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল।।ড. শিরীন শারমিন চৌধুরী

নারী ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল।।ড. শিরীন শারমিন চৌধুরী

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারী ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই এ জনশক্তিকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে পারলেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কাজ সহজ হবে।আজ রংপুর-৬ পীরগঞ্জ নিজ নির্বাচনী এলাকায় পীরগঞ্জ জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গণে অসহায় এবং দরিদ্র নারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন খুবই জরুরী। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করতে পারলে নারীর ক্ষমতায়ন ফলপ্রসু হবে। কেউ পিছিয়ে থাকবে না, সকলকে অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এ সময় স্পিকার অসহায় এবং গবীর জনগণের মাঝে ৩০০টি কম্বল বিতরণ করেন। ইতোমধ্যে এবছর শুধু পীরগঞ্জে দশ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব এর সভাপতিত্বে অনুষ্ঠানে পৌর মেয়র আবু সালেহ মো: তাজিমুল ইসলাম, রংপুর জেলা আওয়ামী লীগ এবং পীরগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন