News71.com
 Bangladesh
 15 Mar 18, 07:23 AM
 167           
 0
 15 Mar 18, 07:23 AM

জাতীয় স্বার্থে সবাইকে সাংবিধানিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ড.গওহর রিজভী।  

জাতীয় স্বার্থে সবাইকে সাংবিধানিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ড.গওহর রিজভী।   

নিউজ ডেস্কঃ জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে সবাইকে সাংবিধানিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্স-২০১৮/১-এর সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে,মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে দুই সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স-২০১৮-১ অনুষ্ঠিত হয়।আজ বৃহস্পতিবার এই কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. গওহর রিজভী।সফলভাবে কোর্স শেষ করায় ফেলোদের ধন্যবাদ জানান তিনি।

ক্যাপস্টোন কোর্সে ৯ জন সংসদ সদস্য, তিন জন সিনিয়র সামরিক কর্মকর্তা, চার জন অতিরিক্ত সচিব পর্যায়ের প্রশাসনিক আমলা, দুই জন প্রখ্যাত শিক্ষাবিদ, নীতি নির্ধারণী পর্যায়ের একজন চিকিৎসক, একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা, ১ জন ব্যাংক ও আর্থিক খাতের নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তা, সাত জন ব্যবসায়ী, তিন জন গণমাধ্যম ব্যক্তিত্ব, একজন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা, একজন শিক্ষাবিদ এবং একজন অনারারি কনসাল জেনারেলসহ ৩৪ জন ফেলো অংশ নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন