News71.com
 Bangladesh
 16 Mar 18, 12:55 PM
 142           
 0
 16 Mar 18, 12:55 PM

কেউ আইনের উর্ধে নয় অপরাধ করলে অপরাধীকে শাস্তি পেতে হবে।।শেখ সেলিম

কেউ আইনের উর্ধে নয় অপরাধ করলে অপরাধীকে শাস্তি পেতে হবে।।শেখ সেলিম

নিউজ ডেস্কঃ কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, কেউ আইনের উর্ধে নয়।অপরাধ করলে অপরাধীকে শাস্তি পেতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার করে আমরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছি।গতকাল বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ও সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ সেলিম বলেন, এতিমের টাকা মেরে খেলে খোদার আরশ পর্যন্ত কেঁপে ওঠে।খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছেন।আদালত তাকে সাজা দিয়েছে।এ সরকারের আমলে আইন বিভাগ স্বাধীন।হাইকোর্ট তাকে জামিন দিয়েছে।দুদকের আপিলে কোর্ট তার জামিন স্থগিত করেছে।খালেদার ব্যাপারে সরকারের কোন হস্তক্ষেপ নেই।বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সব দলই স্বাধীনতা বিরোধী দল।তারা এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে।এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে স্বাধীনতা বিরোধী শক্তি আস্তে আস্তে স্তমিত হয়ে পড়বে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন