News71.com
 Bangladesh
 16 Mar 18, 02:41 AM
 317           
 0
 16 Mar 18, 02:41 AM

বিএসএমএমইউ-এর নতুন উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া।

বিএসএমএমইউ-এর নতুন উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া।

 

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের(বিএসএমএমইউ)এর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান ও সার্জারি বিভাগের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।এ মাসের ২৪ তারিখে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।বর্তমানে অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন (বিসিপিএস)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।


বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ মার্চ।এর পরের দিন নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নেবেন ডা. কনক কান্তি বড়ুয়া।এ ব্যাপারে বিএসএমএমইউ-এর তথ্য কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার গণমাধ্যমকে বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নোটিশ হয়েছে বলে শুনেছি।তবে এ চিঠি এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন