News71.com
 Bangladesh
 16 Mar 18, 11:29 AM
 124           
 0
 16 Mar 18, 11:29 AM

রাজনীতিতে পেশাজীবীদের অংশিদারত্ব দিতে হবে।। জাসদ নেতা আ স ম আবদুর রব

রাজনীতিতে পেশাজীবীদের অংশিদারত্ব দিতে হবে।। জাসদ নেতা আ স ম আবদুর রব

নিউজ ডেস্কঃ রাজনীতিতে পেশাজীবীদের অংশিদারত্ব দিতে হবে। রাষ্ট্র পরিচালনায় যতদিন পর্যন্ত পেশাজীবী জনগণের অংশিদারত্ব প্রদান করা না হবে, ততদিন পর্যন্ত রাষ্ট্র গণমুখী হতে পারবে না।আজ শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাধীনতার পতাকা উত্তোলনকারী, সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।
রব বলেন, পেশাজীবীরাই জ্ঞান, বিজ্ঞান-প্রযুক্তিতে অসাধারণ ভূমিকা রেখে যাচ্ছেন। এ বৃহত্তর পেশাজীবী সমাজকে রাষ্ট্র পরিচালনায়, নীতি নির্ধারণের প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন করে রাখা খুবই অযৌক্তিক ও অগণতান্ত্রিক।কমলনগর উপজেলা জেএসডি সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিরবের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন দলের সহ-সভাপতি তানিয়া রব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আমিন, শিক্ষক প্রতিনিধি মাহবুবুর রহমান স্বপন, জেএসডি নেতা বাবুল মুন্সী ও রিয়াজ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন