News71.com
 Bangladesh
 16 Mar 18, 11:36 AM
 141           
 0
 16 Mar 18, 11:36 AM

সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে বাংলাদেশের প্রশংসায় জাতিসংঘ।।

সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে বাংলাদেশের প্রশংসায় জাতিসংঘ।।

 

নিউজ ডেস্কঃ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে বাংলাদেশের নেয়া পদক্ষেপের প্রশংসা করেছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটির অর্থনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক অধিকার বিষয়ক কমিটির এক সভায় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়নে বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম ও অর্জনের প্রশংসা করা হয়। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে অগ্রগতির মাধ্যমে বাংলাদেশ বর্তমানে ৩৪তম অবস্থানে আছে বলে জানানো হয়। সুইজারল্যান্ডের জেনেভায় ১৫-১৬ মার্চ দুইদিন ব্যাপী জাতিসংঘের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার বিষয়ক কমিটির ৬৩তম বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে কমিটির ১৮ সদস্যের এক বোর্ডের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সমাজ কল্যাণ, কৃষি, শিক্ষা, নারী ও শিশু, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, আইন-বিচার ও সংসদ, দুর্নীতি দমন কমিশন এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের প্রতিনিধিবৃন্দ।

দুইদিন ব্যাপী এই আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান,কিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাওয়া বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে মানবাধিকার খাতের উন্নয়নে করে চলেছে বর্তমান সরকার। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে মানবাধিকারের বিভিন্ন খাতে হওয়া উন্নয়নের চিত্র তুলে ধরে বাংলাদেশের এই প্রতিনিধি দল। মানবাধিকার নিশ্চিতে প্রণয়ন করা বিভিন্ন আইন ও নীতিমালার পাশাপাশি কার্যকর কর্মসূচি এবং পরিকল্পনার বিষয়গুলো পরিসংখ্যানসহ উপস্থাপনা করা হয় এই কমিটির সামনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কিভাবে সাধারণ মানুষের কাজ করার অধিকার থেকে শুরু করে উন্নত জীবন মানের অধিকার নিশ্চিত করছে তা উপস্থাপন করা হয়। বাংলাদেশে শিক্ষার উন্নয়ন, সামাজিক নিরাপত্তা প্রদান, ট্রেড ইউনিয়ন করার অধিকার, বৈষম্য দূর করতে বিভিন্ন আইন ও প্রকল্প গ্রহণ ও সাম্য আনতে সরকার যে কার্যক্রমগুলো নিয়েছে তা বর্ণনা করা হয় কমিটির তৈরি করা বোর্ডের সামনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন