News71.com
 Bangladesh
 17 Mar 18, 10:22 AM
 153           
 0
 17 Mar 18, 10:22 AM

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠায় বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্রী অভিনন্দন।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠায় বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্রী অভিনন্দন।

 

নিউজ ডেস্কঃ ত্রিদেশীয় টি-২০ নিদাহাস ট্রফির লীগ পর্বের ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে ফাইনালে ওঠায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।বাংলাদেশ ক্রিকেট দল শুক্রবার কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়ামে শ্রীলংকাকে ২ উইকেটে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছে।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ অভিনন্দন বার্তায় জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন বার্তায় শ্রীলংকাকে হারানোর জন্য জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন