News71.com
 Bangladesh
 17 Mar 18, 06:50 AM
 110           
 0
 17 Mar 18, 06:50 AM

সপ্তাহ শেষে তাপমাত্রা বাড়ছে ৮ ডিগ্রি

সপ্তাহ শেষে তাপমাত্রা বাড়ছে ৮ ডিগ্রি


নিউজ ডেস্কঃ প্রকৃতির বিরুপ রূপ চলছে বছরজুড়ে। বর্ষায় অতিরিক্ত বর্ষণ, শীতেও সর্বনিম্ন তাপমাত্রায় কেঁপেছে প্রকৃতি-প্রাণিকূল। ষড়ঋতুর বছর শেষে উঠা-নামা করছে তাপমাত্রা। এতে বিরাজ করছে অস্বস্তি। চৈত্রের খর রোদে এখন উত্তাপ ছড়াচ্ছে প্রকৃতি।আবহাওয়ার এই বিরুপ আচরণের মধ্যে গ্রীষ্মকালের আগেই বসন্তের শেষে আগামী কয়েক দিনে তাপমাত্রা বেড়ে যাবে ৮ ডিগ্রি সেলসিয়াস আগামী তিন মাসে ২৩ মার্চ সর্বোচ্চ ৩৯ ডিগ্রি তাপমাত্রা উঠবে বলে জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাস।আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ শনিবার ঢাকায় সর্বোচ্চ ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকার এই তাপমাত্রা উঠা-নামা করছে প্রতিনিয়ত।

আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, ঢাকায় মৌসুমের সর্বোচ্চ ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো গত ৪ মার্চ। একই দিনে যশোরে উঠেছিলো সর্বোচ্চ ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।আবহাওয়াবিদরা বলছেন, মার্চ মাস থেকে শুরু হয় গ্রীস্মকালের আগাম-মৌসুম। এসময় থেকে সূর্য কিরণ বাড়ছে অর্থাৎ দিন বড় হচ্ছে। দিন বড় হওয়ার সঙ্গে সঙ্গে সূর্য কিরণ দীর্ঘ সময় পৃথিবীর ওপর পড়ে। এতে তাপমাত্রা বেড়ে যায়। এ অবস্থায় তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বলে আবহাওয়াবিদরা মনে করলেও প্রকৃতির বিরুপ রূপটিও জানাচ্ছেন তারা।

রোববার ৩৪ ডিগ্রি, পরদিন সোমবার থেকে বুধবার ৩৬ ডিগ্রি, বৃহস্পতিবার ৩৭ ডিগ্রি তাপমাত্রা থাকবে। এরপর আগামী শুক্রবার (২৩ মার্চ) সেই তাপমাত্রা বেড়ে হবে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। পরবর্তীতে নেমে যাবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত আগামী তিন মাসে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই সর্বোচ্চ হবে বলে জানিয়েছে আবহাওয়ার বিশেষায়িত একটি ওয়েবপোর্টাল।এদিকে, তাপমাত্রা হেরফেরের মধ্যে আকাশ কখনও মেঘলা এবয় কোথাও কোথাও বৃষ্ট এবং বজ্রসহ বৃষ্টি দেখা দিচ্ছে। এতে করে মানুষ এবং প্রাণিকূলের মধ্যে অস্বস্তি বিরাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন