News71.com
 Bangladesh
 17 Mar 18, 06:51 AM
 116           
 0
 17 Mar 18, 06:51 AM

আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাব। জাতির পিতার আদর্শকে বুকে নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব। ২০২১ সালে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করব। এ সুবর্ণজয়ন্তীতে আমাদের দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে তুলব। যা জাতির পিতার স্বপ্ন ছিল। আমরা তা অর্জন করতে পারব।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সে আয়োজিত শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।শেখ হাসিনা শিশুদের উদ্দেশে বলেন, আমাদের দেশে কোনো পথ শিশু থাকবে না। জাতির পিতা শিশুদের খুব ভালো বাসতেন। আমাদের শিশু সোনা মনিদের সকলকে মনযোগ দিয়ে পড়ালেখা করতে হবে। আমরা কম্পিউটার শিক্ষা দিচ্ছি। মাল্টিমিডিয়া ক্লাস রুম করে দিচ্ছি। বিভিন্ন প্রকার বৃত্তি দিচ্ছি।

তিনি বলেন, প্রাাথমিক শিক্ষা থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত দুই কোটি তিন লাখ শিক্ষার্থীকে আমরা বৃত্তি এবং উপবৃত্তি দিচ্ছি। এক কোটি ত্রিশ লাখ প্রাইমারি শিক্ষার্থীদের বৃত্তির টাকা তাদের মায়ের নামে মোবাইলে ফোনের মাধ্যমে পৌঁছে যাচ্ছে। প্রতিবন্ধীদের জন্য আমরা ভাতা দিচ্ছি। তারা প্রায় ৮ লাখ ভাতা পায়। প্রতিবন্ধী শিক্ষার্থীদের ৮০ হাজার বিশেষ শিক্ষার্থী বৃত্তি ও স্পেশাল ভাতা পাচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের শিশুরা যাতে উঠে দাঁড়াতে পারে সে ব্যাপারে ব্যবস্থা করছি। প্রত্যেক জেলা যাতে ভিক্ষুকমুক্ত হয়, গৃহহারা মানুষ যাতে বাসগৃহ পায় সেদিকে নজর রাখছি। সমাজ ও দেশকে আমরা একেবারে গ্রাম থেকে যাতে গড়ে তুলতে পারি সে কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন