News71.com
 Bangladesh
 17 Mar 18, 07:11 AM
 134           
 0
 17 Mar 18, 07:11 AM

রাজনীতিতে ভণ্ডামি বেড়ে গেছে।।শামীম ওসমান

রাজনীতিতে ভণ্ডামি বেড়ে গেছে।।শামীম ওসমান

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, রাজনীতিতে ভণ্ডামি বেড়ে গেছে।ভোট এলে গরিব মানুষের হাতে-পায়ে ধরে।নানা অনুনয়-বিনয় করে।আবার ভোট চলে গেলে, গরিব মানুষের পেটে লাথি মারে।এই নারায়ণগঞ্জেও আমরা তা দেখেছি।চাটুকার ও তেলবাজদের কারণে রাজনীতি, শিক্ষাঙ্গন ও সাংবাদিকতাসহ বিভিন্ন সেক্টর আজ নষ্ট হচ্ছে।রাজনীতি এখন কিছু কিছু ক্ষেত্রে ব্যবসার নীতিতে পরিণত হয়েছে।রাস্তা (তৃণমূল) থেকে উঠে আসা রাজনীতিবিদদের ওইভাবে মূল্যায়ন করা হয় না।আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন।অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কলেজের দেয়ালে বঙ্গবন্ধুসহ দেশের জাতীয় নেতাদের ছবির দেয়ালচিত্র উন্মুক্ত করা হয়।

 

শামীম ওসমান আরও বলেন,বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বপ্নকে হত্যা করা হয়েছে।বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করলেই বঙ্গবন্ধুকে প্রকৃত সম্মান দেওয়া হবে।তিনি যুব সমাজ ও শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করার তাগিদ দেন।সুশিক্ষায় শিক্ষিত হওয়ার লক্ষ্যে ফাঁস হওয়া প্রশ্নপত্র হাতে পেলেও তা না নেওয়ার আহ্বান জানিয়ে মাদক থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের সতর্ক করেন শামীম ওসমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন