
নিউজ ডেস্কঃ নেপালে বিমান দুর্ঘটনায় নিহত ২২ বাংলাদেশির মরদেহ শনাক্ত হয়েছে। নিহত ১৭ বাংলাদেশির মরদেহ আগামীকাল সোমবার বিকেল ৪টায় আসবে ঢাকায়। বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে মরদেহগুলো আনা হবে। নেপালের ফরেনসিক বিভাগের কাছে নিহতদের স্বজনদের দেয়া তথ্যের ভিত্তিতে মরদেহগুলো শনাক্ত করা হয়। বিমান দুর্ঘটনার পর পেরিয়ে গেছে ৭দিন। একজন নিহতের বাবা বলেন,চেহারা বিকৃত হলে তো চিনতে পাওরবো না,কিন্তু হাত-পায়ের গঠন দেখে চিনতে পারব। আরেকজন বলেন,আশা করা হচ্ছে মঙ্গলবার তারা আমাদের কাছে মরদেহ স্থানান্তর করা হবে। দুর্ঘটনায় নিহত ৫১ জনের মধ্যে ৩৭ জনের লাশ শনাক্ত করা গেছে। আগামী মঙ্গলবার বিমান দুর্ঘটনায় নিহত যাত্রীদের লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। এরপরই স্বজনদের হাতে তুলে দেয়া হবে।