News71.com
 Bangladesh
 18 Mar 18, 08:27 AM
 178           
 0
 18 Mar 18, 08:27 AM

বাংলাদেশে সব ধর্মের মানুষ ধর্মীয় সমান স্বাধীনতা ভোগ করছে ।। এইচ. টি. ইমাম

বাংলাদেশে সব ধর্মের মানুষ ধর্মীয় সমান স্বাধীনতা ভোগ করছে ।। এইচ. টি. ইমাম

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ. টি. ইমাম বলেছেন, বাংলাদেশে বর্তমানে সব ধর্মের মানুষ ধর্মীয় স্বাধীনতা ভোগ করছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে সব ধর্মের মানুষের আন্তরিক সহযোগিতায় বাংলাদেশ এগিয়ে চলছে।আর এ কারণেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে।গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বৌদ্ধধর্ম, সভ্যতা এবং সংস্কৃতি’ শীর্ষক দিনব্যাপী একটি আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ. টি. ইমাম আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত আমাদের সংবিধান সকল ধর্মের মানুষের সহাবস্থান, ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় কর্মকা-, ধর্মীয় উৎসব এবং ধর্মীয় সম্প্রীতি-সৌহার্দ্য নিশ্চিত ও সুরক্ষা করেছে।উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রথমবারের মত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আন্তর্জাতিক সেমিনার আয়োজনের জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।তিনি আশা প্রকাশ করেন, আজকের এই সেমিনার থেকে যেসব গুরুত্বপূর্ণ সুপারিশ আসবে, তা বাস্তবায়িত হবে।সেমিনারে অন্যান্য বক্তারা সাম্প্রতিকালে মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের উপর যে হত্যাযজ্ঞ ও বর্বরতা চালানো হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন