News71.com
 Bangladesh
 18 Mar 18, 08:41 AM
 238           
 0
 18 Mar 18, 08:41 AM

হাওর ইজারা ব্যবস্থাপনায় ন্যায় বিচার নেই।।অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান

হাওর ইজারা ব্যবস্থাপনায় ন্যায় বিচার নেই।।অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান


নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন,হাওরের জলমহাল ইজারা ব্যবস্থাপনায় ন্যায় বিচার নেই। ইজারা না হলে আমাদের জেলেরা পল-জাল নিয়ে সব মাছ মেরে শেষ করে দেবে এই বিষয়েও আমি একমত নয়। ইজারা প্রথা নিয়ে নতুন করে ভাবতে হবে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উদ্যোগে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এফআইভিডিবি কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্রে আজ রবিবার দিনব্যাপি হাওর সম্মেলনের সূচনা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন,হাওর মাছ চাষের জায়গা নয়,মাছ চাষের জন্য হাওর। এই হাওরের জীব-বৈচিত্র একইরূপে রাখা কঠিন। জনবসতি গড়ে ওঠায়,মানুষ বাড়ায় এবং উন্নয়নের ফলে জীববৈচিত্রের উপর প্রভাব পড়বেই। এটি আটকানো যাবে না।

তিনি বলেন,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাওর,পাহাড় এবং উপকূলীয় এলাকার জন্য আন্তরিক। এসব এলাকার উন্নয়ন প্রকল্প নিয়ে গেলে তিনি অন্যরকম অভিব্যক্তি দেখান। তিনি উৎসাহিত হন,এবং এসব অঞ্চলের জন্য বেশি করে প্রকল্প গ্রহণেরও কথাও বলেন। পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম,সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও সংসদ সদস্য শামছুন নাহার বেগম শাহানা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন