News71.com
 Bangladesh
 18 Mar 18, 10:24 AM
 156           
 0
 18 Mar 18, 10:24 AM

বিএনপি অপরাধী ও খুনিদের রক্ষার অপরাজনীতি করছে।।তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

বিএনপি অপরাধী ও খুনিদের রক্ষার অপরাজনীতি করছে।।তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন,বিএনপি এখনো বিপদজনক। তাদের মুখে গণতন্ত্র কিন্তু পকেটে-আঁচলে রাজাকার,জঙ্গি ও আগুন সন্ত্রাসী। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয়ে মন্ত্রী আজ দলের মহানগর কমিটির ‘সাংগঠনিক মাস’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। মন্ত্রী বলেন,বিএনপি এখনো অপরাধী ও খুনি রক্ষার অপরাজনীতি করছে। কিন্তু তারা অপরাধীদের বাঁচানোর বা নিজেকে যতই ধোয়া-মোছার চেষ্টা করুক, বেগম খালেদার পিঠে দুর্নীতির ছাপ,হাতে রক্তের দাগ সহজে মোছার নয়। দেশে শান্তি ও নিরাপত্তার জন্য জঙ্গি-আগুন সন্ত্রাস ধ্বংস এবং জঙ্গিসঙ্গীদের আস্তানা বিএনপিকে ক্ষমতার বাইরেই রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন,চলমান রাজনীতিতে জঙ্গি নির্মূল, জঙ্গিসঙ্গী বিএনপিকে কোন ছাড় না দেয়া এবং বৈষম্য-দুর্নীতি-দখলবাজী অবসানে অটল থাকার তিন যুদ্ধে সবাইকে অটল ও ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এযুদ্ধে জাসদ সামনে থাকবে।

ঢাকা মহানগর জাসদের সভাপতি মীর হোসাইন আখতারের সভাপতিত্বে সভায় দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপিসহ নেতৃবৃন্দের মধ্যে আরো বক্তব্য রাখেন নূরুল আকতার, শফিউদ্দিন মোল্লা, শহিদুল ইসলাম, মোহাম্মদ নুরুন্নবী, ইদ্রিস ব্যাপারী, মাইনুর রহমান, একেএম আলম, এড. মহিবুর রহমান মিহির ও ইদ্রিস আলী। এরপর মন্ত্রী তোপখানা রোডে দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগদান করে পত্রিকার সকলকে শুভেচ্ছা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন