News71.com
 Bangladesh
 19 Mar 18, 04:13 AM
 2269           
 0
 19 Mar 18, 04:13 AM

ভেস্তে গেল বড় নাশকতার ছক।।লন্ডনে আটক তারেক রহমানের ১৩৬ কোটি টাকা

ভেস্তে গেল বড় নাশকতার ছক।।লন্ডনে আটক তারেক রহমানের ১৩৬ কোটি টাকা

নিউজ ডেস্কঃ সম্প্রতি লন্ডনে আটক করা হয়েছে এক কোটি পাউন্ড অর্থ্যাৎ বাংলাদেশি টাকায় প্রায় ১৩৬ কোটি টাকা। বাংলাদেশে জঙ্গি তৎপরতার জন্য ৪ টি গ্রুপের কাছে হাওলা করে এই টাকা পাঠানো হচ্ছিল। অভিযোগ, বিএনপি’র লন্ডন অফিস থেকে হন্ডির মাধ্যমে বাংলাদেশের চারটি জঙ্গি সংগঠনের নামে এই টাকা পাঠানো হচ্ছিল। তবে তের আগেই লন্ডন পুলিশের হাতে ধরা পড়ে যায় গোটা চক্রান্তটাই। লন্ডন পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে ওই টাকার সঙ্গে যে কাগজ পাওয়া গিয়েছে তাতে অর্থপ্রেরক হিসাবে আরো অনেকের সঙ্গে বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক জিয়ার নামও পাওয়া গেছে।গোয়েন্দা সূত্র মতে, খালেদা জিয়াকে মুক্ত করতে ঢাকা ও দেশের অন্যত্র নাশকতামূলক কাজের জন্যই এই টাকা পাঠানো হচ্ছিল। উল্লেখ্য জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত প্রায় দেড়মাস ধরে কারাগারে রয়েছেন তারেক রহমানের মা বিএনপি নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

লন্ডন পুলিশ আরও জানিয়েছে, গত ২ ও ৩ মার্চ পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল এবং হলগেটে দুটি বাড়িতে ব্রিটিশ পুলিশ অভিযান চালায়। এই দুটি বাড়ি থেকে এক কোটি পাউন্ডসহ পাঁচজনকে আটক করে ব্রিটিশ পুলিশ। এদের মধ্যে রয়েছে তারেক ঘনিষ্ট আহমেদ ইমতিয়াজ (২৯) বাংলাদেশি নাগরিক। বাকি চারজন পাকিস্তানের নাগরিক। জিজ্ঞাসাবাদে আটক বাংলাদেশি যুবকের কাছে চারটি জঙ্গি সংগঠনের নাম পাওয়া গিয়েছে। এগুলি হল আনসারুউল্লা বাংলা টিম, জেএমবি, হরকাতুল জিহাদ এবং হিজবুক তাহাদির।ঘটনাস্থল থেকে জঙ্গি সংগঠনের নামের পাশাপাশি বিএনপি’র কিছু গুরুত্বপুর্ণ নেতার নামের তালিকাও পাওয়া দিয়েছে। এরা হলেন আবদুল আওয়াল মিন্টু এবং তার ছেলে তবিদ আওয়াল। মোর্শেদ খানের ছেলে ফয়জল খান, বিএনপি নেতা জয়নাল আবেদনি ফারুক এবং নজরুল ইসলাম খান। আটক ইমতিয়াজের ঘর তল্লাসি করে বিএনপির গঠনতন্ত্র এবং নানা কাগজপত্র আটক করেছে ব্রিটিশ পুলিশ।

যদিও জিজ্ঞাসাবাদে পুলিশকে তারা বলছে, ব্যবসার উদ্দেশ্যে তারা এই বিপুল পরিমাণ টাকা হাওলা করে ঢাকা পাঠাচ্ছিল। তবে কী ধরনের ব্যবসা এবং তাদের টাকার উৎস কী তার কোন কিছু তারা বলতে পারেননি। প্রাথমিক তদন্তে পুলিশের ধারনা, বাংলাদেশের মাটিতে নাশকতা ছড়ানোর জন্যি হন্ডির মাধ্যমে এই বিপুল টাকা পাঠানো হচ্ছিল। এই টাকা প্রথমে বিএনপি’র ব্যবসায়িক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে পাঠানো, তারপর তারা এই টাকা জঙ্গি সংগঠনের হাতে তুলে দিত।গোয়েন্দা সূত্রের খবর, বিএনপি নেত্রী খালেজা জিয়াকে মুক্ত করার জন্য বিএনপি’র নিয়মতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হওয়ার পর এখন তারেক রহমানরা নাশকতার রাস্তায় বাংলাদেশে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন। সেই কারনে এই বিপুল পরিমাণ টাকা বাংলাদেশে পাঠাবো হচ্ছিল বলে মনে করে করছেন লন্ডনের তদন্তকারী পুলিশ অফিসাররা।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের ঢাকে কাঠি পড়ার আগেই বাংলাদেশে যে আবার নতুন করে সন্ত্রাসের পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে তা একরকম স্পষ্টই হয়ে গেছে। সিলেট বিশ্ববিদ্যালয় জাফর ইকবালের মত একজন বিশিষ্ট লেখকের উপর প্রাণঘাতী হামলার চেষ্টাই সে কথার প্রমান করে দিয়েছে। তারপর খালেদা জিয়া কারাবন্ধী থাকার ফলে তাকে মুক্ত করার নাম করে এই সন্ত্রাস আরো সর্বব্যাপী হতে পারে বলে বাংলাদেশের একাধিক গোয়েন্দা সংস্থার ধারনা। তবে এই জঙ্গিবাদ এবং নাশকতার বিরুদ্ধেও আওয়াজ উঠতে শুরু করেছে মাঠ পর্যায় থেকেই। সম্প্রতি ঢাকা প্রেস ক্লাবে এক আলোচনাচক্রে বক্তারা বলেছেন, ধর্মভিত্তীক রাজনীতিই জঙ্গিবাদ তৈরি করে, তাদের পোষন করে। জঙ্গিবাদ নির্মূল করতে হলে ধর্মভিত্তীক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটি আয়োজিত ঐ আলোচনাসভায় শিরোনাম ছিল ‘প্রতিবাদী লেখক জাফর ইকবালের হত্যাপ্রচেষ্টা’ ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করাঊ বাধা কোথায়?

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন