
নিউজ ডেস্কঃ রাজধানীতে নকল ৩০ লাখ ভারতীয় মুদ্রাসহ চার পাচারকারীকে আটক করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।আজ সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রবিবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার পাচারবারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নকল মুদ্রা তৈরির সরঞ্জাম ও ৩০ লাখ মুদ্রা জব্দ করা হয়।তিনি আরও জানান, বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।