
নিউজ ডেস্কঃ আগামী মে মাসের পূর্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির কোনো সম্ভাবনা নেই। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তাকে দেয়া হাইকোর্টের জামিন ৮ মে পর্যন্ত স্থগিত সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে দুদক ও রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল মঞ্জুর করে দুই সপ্তাহের মধ্যে আপিলের সার-সংক্ষেপ দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ রবিবার সকালে এ আদেশ দেন। এর ফলে আপাতত খালেদা জিয়ার কারামুক্তির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।