News71.com
 Bangladesh
 20 Mar 18, 07:44 AM
 186           
 0
 20 Mar 18, 07:44 AM

খালেদা জিয়ার মামলা লড়তে ব্রিটিশ আইনজীবী নিয়োগ দিয়েছে বিএনপি।।

খালেদা জিয়ার মামলা লড়তে ব্রিটিশ আইনজীবী নিয়োগ দিয়েছে বিএনপি।।


নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,খালেদা জিয়ার মামলা লড়তে ব্রিটিশ আইনজীবী লর্ড কারলাইলকে নিয়োগ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন,বিএনপি চেয়ারপারসনের সব মামলায় দেশীয় আইনজীবীদের সহায়তা করতে ব্রিটিশ আইনজীবী লর্ড কারলাইলকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বৃটেন থেকে মামলাগুলো দেখভাল করবেন,প্রয়োজনে তিনি বাংলাদেশেও আসবেন বলে জানান ফখরুল। ব্রিটিশ এ আইনজীবী ২৮ বছর ধরে আইন পেশার সঙ্গে জড়িত। তিনি সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবেও কাজ করছেন বলে জানান মির্জা ফখরুল। তিনি আরো বলেন,বিএনপি চেয়ারপারসনের সব মামলায় দেশীয় আইনজীবীদের সহায়তা করতে ব্রিটিশ আইনজীবী লর্ড কারলাইলকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বৃটেন থেকে মামলাগুলো দেখভাল করবেন,প্রয়োজনে তিনি বাংলাদেশেও আসবেন বলে জানান ফখরুল।

বিএনপির এ নেতা বলেন,লর্ড কারলাইল জানিয়েছেন- তিনি বিএনপি চেয়ারপারসনের গুরুত্বপূর্ণ মামলাগুলোতে যুক্ত হতে পেরে আনন্দিত। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত ৩৪ মামলারই পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, আতাউর রহমান ঢালী,সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন