News71.com
 Bangladesh
 26 Mar 18, 12:16 PM
 394           
 0
 26 Mar 18, 12:16 PM

২৭ মার্চ ঢাকা আসছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।।

২৭ মার্চ ঢাকা আসছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল

নিউজ ডেস্ক: বাংলাদেশে সফরে আসছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সাবেক ঝানু গোয়েন্দা কর্মকর্তা অজিত দোভাল। বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) হাই-লেভেল সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে তিনি বাংলাদেশে আসছেন । সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ মার্চ ঢাকা আসবেন ভারত সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কর্তাব্যক্তি। বাংলাদেশ সফরকালে বিমসটেক কন্সফারেন্সে যোগদান ছাড়াও সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানাগেছে । এই সময়ে উপমহাদেশের রাজনীতিতে অজিত দোভাল একটি আলোচিত নাম। পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে ভারতীয় বাহিনীর সফল সার্জিক্যাল ষ্ট্রাইক থেকে শুরু করে চীনের ডোকালাম সীমান্ত সংকট সমাধানসহ সর্বস্তরে সন্ত্রাসের বিরুদ্ধে তিনি নিজেকে অনন্য সফলতায় তুলে ধরতে সক্ষম হয়েছেন। অজিত দোভাল ছাড়াও ঢাকায় অনুষ্ঠিত এই হাই-লেভেল সিকিউরিটি কনফারেন্সে বিমসটেকের সকল সদস্য রাষ্ট্রগুলোর জাতীয় নিরাপত্তাপ্রধানরা যোগ দেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

ঢাকার বিমসটেক সূত্র জানাগেছ্, এই শীর্ষ সন্মেলনে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিমসটেক দেশগুলোর সন্ত্রাসবাদ, জঙ্গি তৎপরতা, মানবপাচারসহ নিরাপত্তা হুমকির বিভিন্ন দিক নিয়ে এ কনফারেন্সে আলোচনা হবে। সূত্র জানায়, আন্তর্জাতিক জঙ্গিবাদ ও সংঘবদ্ধ সন্ত্রাসবাদ এবং মাদকপাচার রুখতে গত ২০০৯ সালে সদস্য রাষ্ট্রগুলো ঐকমত্য হয়েছিল এবং একটি চুক্তিও সই করেছিল। তবে অনেক সদস্য রাষ্ট্রের এ বিষয়ে এখনো অনুসমর্থন বাকি রয়েছে। সূত্রটি আরও জানায়, আগামী ২৮ মার্চ রাজধানী ঢাকার বিমসটেকের সচিবালয়ে জাতীয় নিরাপত্তাবিষয়ক শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। উল্লেখ্য ১৯৯৭ সালে বিমসটেক গঠিত হয়। ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও থাইল্যান্ড এ উদ্যোগ শুরু করে। পরে মিয়ানমার, নেপাল ও ভুটান এতে যোগ দেয়। আর বিমসকেটের প্রথম জাতীয় নিরাপত্তাবিষয়ক শীর্ষপর্যায়ের বৈঠক গত বছর ২১ মার্চ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। আর এবার ঢাকায় হতে যাচ্ছে এই ফোরামের ২য় শীর্ষ বৈঠক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন