News71.com
 Bangladesh
 21 Mar 18, 10:09 AM
 119           
 0
 21 Mar 18, 10:09 AM

নাইজেরিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শামীম আহসান

নাইজেরিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শামীম আহসান

নিউজ ডেস্ক: আফ্রিকার দেশ নাইজেরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে মো. শামীম আহসানকে নিয়োগ দিয়েছে সরকার। বর্তমানে তিনি নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিসিএস ১১তম ব্যাচের পেশাদার কূটনীতিক শামীম আহসান ১৯৯৩ সালের এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।২০১৪ সালের এপ্রিলে নিউইয়র্কের কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ওয়াশিংটন ডিসি, রোম, নাইরোবি, দোহা ও কুয়েতসহ বিভিন্ন শহরে বাংলাদেশের মিশনে দায়িত্ব পালন করেন।১৯৬৬ সালে ১ সেপ্টেম্বর জন্ম নেওয়া শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে নিরাপত্তা, কৌশল ও উন্নয়ন বিষয়ে ন্যাশনাল ডিফেন্স কোর্সও (এনডিসি) সম্পন্ন করেছেন।ইউনিভার্সিটি অব কুয়েত থেকে আরবি ভাষা বিষয়ক কোর্সও শেষ করেছেন এ কূটনীতিক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন