News71.com
 Bangladesh
 21 Mar 18, 10:12 AM
 123           
 0
 21 Mar 18, 10:12 AM

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভেকু মেশিনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভেকু মেশিনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাটি কাটার ভেকু মেশিনের (এক্সকাভেটর) ধাক্কায় জালাল সরকার (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জালাল ওই গ্রামের বাসিন্দা।সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাঈল জানান, দুপুরে দুবাজাইল গ্রামের কাঁচা সড়কে ভেকু মেশিন চালাতে বাধা দেন জালাল। এসময় অসাবধানতাবশত মেশিনে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় জালালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন