News71.com
 Bangladesh
 21 Mar 18, 10:26 AM
 134           
 0
 21 Mar 18, 10:26 AM

আগামীকাল সর্বসাধারণকে যেসব এলাকা এড়িয়ে চলার পরমার্শ দিল ডিএমপির।।

আগামীকাল সর্বসাধারণকে যেসব এলাকা এড়িয়ে চলার পরমার্শ দিল ডিএমপির।।

নিউজ ডেস্কঃ আগামীকাল বৃহস্পতিবার সর্বসাধারণকে নিতান্ত প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে রাজধানীর বেশ কয়েকটি এলাকা দিয়ে না যাওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়েছে,স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ উত্তরণের যোগ্যতা অর্জন করায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,সর্বসাধারণকে নিতান্ত প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে র্যা লি এলাকা এড়িয়ে চলার জন্য পরামর্শ দেওয়া গেল। একই সাথে নিরাপত্তার স্বার্থে র্যা লিতে অংশগ্রহণকারীগণ ব্যাক প্যাক, হ্যান্ডব্যাগ,ভ্যানেটিব্যাগ, সিগারেট লাইটার বহন পরিহার করার জন্য অনুরোধ করা হলো। ডিএমপি সূত্রে জানা গেছে,এদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং এর চারপাশের বিভিন্ন সড়কে যান চলাচলে সমস্যা হবে। এ সময় শাহবাগ, কাকরাইল মসজিদ, নাইটেংগেল, ফকিরাপুল, শাপলা চত্বর, গুলিস্থান, ফুলবাড়ীয়া, চানখারপুল, বকশিবাজার, পলাশী, নীলক্ষেত অঞ্চল দিয়ে র্যা লি এলাকায় গাড়ি প্রবেশ নিয়ন্ত্রণের জন্য ডাইভারশনের প্রয়োজন পড়বে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন