News71.com
 Bangladesh
 22 Mar 18, 06:36 AM
 190           
 0
 22 Mar 18, 06:36 AM

রাজধানীর গুলশানে জোড়া খুনের মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন।।

রাজধানীর গুলশানে জোড়া খুনের মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন।।

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশানে জোড়া খুনের মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন-কাওসার মোল্লা ও ফরহাদ গাজী। অপরদিকে যাবজ্জীবন দুই আসামি হলেন-সুরুজ মিয়া ও সুপর্ণা। মামলার বিবরণে জানা গেছে,রাজধানীর উত্তরখানে আত্মীয় মরিয়ম বেগমের বাসায় ভাড়া থাকতেন জাকিউর রহমান জুয়েল। তিনি হুন্দাই এলইডি কোম্পানিতে টেকনিশিয়ান হিসেবে চাকরি করতেন। জুয়েলের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সবুজ। সবুজের সঙ্গে আসামি সুপর্ণার সম্পর্ক ছিল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফরহাদ গাজী সুপর্ণার চাচাতো ভাই। ২০১০ সালের ২০ আগস্ট সুপর্ণার মোবাইল থেকে ফোন করে সবুজ ও জাকিউর রহমান জুয়েলকে ডেকে নেয়া হয়। এরপর থেকে তাদের আর থেকে তাদের আর খোঁজ পাওয়া যায় না। পরে সেপ্টেম্বর মাসে গাজীপুরের ভাদুন গ্রাম থেকে তাদের কঙ্কাল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জুয়েলের চাচা মোতালেব হোসেন ২০১০ সালের ৯ সেপ্টেম্বর চারজনকে আসামি করে উত্তরখান থানায় এই মামলা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন