News71.com
 Bangladesh
 22 Mar 18, 11:53 AM
 230           
 0
 22 Mar 18, 11:53 AM

ইবেকের ২৩৮ মাঠ সহকারীর চাকরি পল্লী সঞ্চয় ব্যাংকে আত্মীকরণে হাইকোর্টের নির্দেশ

ইবেকের ২৩৮ মাঠ সহকারীর চাকরি পল্লী সঞ্চয় ব্যাংকে আত্মীকরণে হাইকোর্টের নির্দেশ

নিউজ ডেস্কঃ একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ সহকারী পদে কর্মরত ২৩৮ জনের চাকরি পল্লী সঞ্চয় ব্যাংকে আত্মীকরণের (অন্তর্ভূক্তি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এক রায়ে এ নির্দেশ দেন। টাঙ্গাইলের মো. আজহারুল ইসলাম,বরিশালের সফিকুল ইসলাম,ব্রাক্ষ্মণবাড়িয়ার আশিকুর রহমান,রাজশাহীর সেলিম রেজাসহ বিভিন্ন এলাকার ২৩৮ জনের করা পৃথক ৫টি রিট আবেদনে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে রায় দেন আদালত। আদালতে রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রমজান আলী সিকদার, ব্যারিস্টার আবুল কালাম আজাদ ও ব্যারিস্টার জহির উদ্দিন বাবর। ২০০৯ সালে ৫ বছরের জন্য একটি বাড়ি একটি খামার প্রকল্প গ্রহণ করে সরকার। পরবর্তীতে এ প্রকল্পের জনবল ২০১৬ সালের ১ জুলাই পল্লী সঞ্চয় ব্যাংকে স্থানান্তর ও স্থায়ীকরণ করা হয়। কিছু জনবল নেওয়ার পর সরকার আবার একটি বাড়ি একটি খামার প্রকল্পটির মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বর্ধিত করে। এরপর প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের পুনরায় একটি বাড়ি একটি খামার প্রকল্পে যোগদান করতে বলা হয়। এ পরিস্থিতিতে একটি বাড়ি একটি খামার প্রকল্পে কর্মরত ২৩৮ জন মাঠ সহকারী রিট আবেদন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন