News71.com
 Bangladesh
 23 Mar 18, 10:40 AM
 412           
 0
 23 Mar 18, 10:40 AM

মিরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত, অস্ত্র উদ্ধার।।

মিরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত, অস্ত্র উদ্ধার।।

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর ভাঙাব্রিজ শাপলা হাউজিং এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত আড়াই দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত যুবক গত ১৯ মার্চ পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বলে ধারণা করা হচ্ছে। বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার মুনজুর রাহী জানান,রাতে মিরপুর ভাঙাব্রিজ শাপলা হাউজিং এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে অজ্ঞাতপরিচয় এক যুবক গুলিবিদ্ধ হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি পিস্তল উদ্ধার করেছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন