News71.com
 Bangladesh
 24 Mar 18, 12:20 PM
 137           
 0
 24 Mar 18, 12:20 PM

আজ রাষ্ট্রপতি স্বর্ণদ্বীপ যাচ্ছেন

আজ রাষ্ট্রপতি স্বর্ণদ্বীপ যাচ্ছেন

নিউজ ডেস্কঃ আজ শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার স্বর্ণদ্বীপে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।দুপুর ১২টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করবে। এরপর তিনি ১৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত সেনাবাহিনীর তৈরি বিদেশি নারকেল বাগান ও ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মাণ কাজ এবং মিলিটারি ডেইরি ফার্ম পরিদর্শন করবেন। পরে তার স্বর্ণদ্বীপের সাইক্লোন শেল্টারে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করার কথাও রয়েছে।এদিকে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে স্বর্ণদ্বীপে ব্যাপক নিরপাত্তার পাশাপাশি সাজসজ্জা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন