News71.com
 Bangladesh
 24 Mar 18, 05:42 AM
 220           
 0
 24 Mar 18, 05:42 AM

রমনা কালিমন্দির ও আনন্দময়ী আশ্রম পরিচালনা পরিষদের নতুন কমিটি ঘোষণা।।

রমনা কালিমন্দির ও আনন্দময়ী আশ্রম পরিচালনা পরিষদের নতুন কমিটি ঘোষণা।।

নিউজ ডেস্কঃ রমনা কালিমন্দির ও আনন্দময়ী আশ্রম পরিচালনা পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে উৎপল সাহাকে সভাপতি ও সজীব বিশ্বাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দুই বছর মেয়াদি কমিটির ঘোষণা দেওয়া হয়। গতকাল সকাল ১০টায় রমনা কালিমন্দির ও আনন্দময়ী আশ্রম প্রাঙ্গনে পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকেই নতুন কমিটির ঘোষণা আসে। এ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীযুক্ত বাবু পরেশ চন্দ্র বিশ্বাস। সভার সর্বসম্মতিক্রমে নতুন কমিটির ঘোষণা আসে। পরবর্তিতে পূর্ণাঙ্গ কমিটির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন