News71.com
 Bangladesh
 24 Mar 18, 10:47 AM
 193           
 0
 24 Mar 18, 10:47 AM

গণহত্যা দিবস পালন উপলক্ষ্যে আওয়ামী লীগের ব্যাপক কর্মসূচি গ্রহণ।।

গণহত্যা দিবস পালন উপলক্ষ্যে আওয়ামী লীগের ব্যাপক কর্মসূচি গ্রহণ।।


নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামীকাল ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ যথাযথভাবে পালনের জন্য দলীয় নেতা-কর্মী ও সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ শনিবার এক বিবৃতিতে বলেন,২৫ মার্চ গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাত্রিতে পাক-হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’র নামে নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে চালায় বিশ্ব ইতিহাসের নৃশংসতম গণহত্যা। বাঙালি জাতির জীবনে নেমে আসে বিভীষিকাময় ভয়াল কালরাত্রি। তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০১৭ সালে প্রথম বারের মতো রাষ্ট্রীয়ভাবে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত হয়। গতবারের মতো এবারও ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ যথাযথ মর্যাদায় পালন করতে আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন,এ উপলক্ষে আগামীকাল রবিবার বিকেল চারটায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

এছাড়াও দেশের সকল জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আগামীকাল ‘গণহত্যা দিবস’ উপলক্ষে সভা, সমাবেশ, র্যা লী ও আলোকচিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচী পালিত হবে বলেও বিবৃতিতে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন,২৫ মার্চ পাক হানাদার বাহিনী স্বাধীনতাকামী বাঙালির উপর হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়লে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন,জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ২৫ মার্চ কালো রাতে শুরু হওয়া পাকিস্তানি হানাদার বাহিনীর মুক্তিযুদ্ধের পুরো সময় ধরে গণহত্যা চলতে থাকে।

তিনি বলেন,৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির বিনিয়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠা লাভ করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। সেতুমন্ত্রী বলেন,২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলার সেই নৃশংস ঘটনার স্মরণে ২০১৭ সালের ১১ মার্চ মহান জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ ঘোষণা করা হয়। ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ যথাযথ মর্যাদা অনুযায়ী সভা, সমাবেশ, র্যা লি, আলোকচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি পালন করার জন্য দেশের সকল জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী এবং সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন