News71.com
 Bangladesh
 25 Mar 18, 11:31 AM
 161           
 0
 25 Mar 18, 11:31 AM

আজও ঢাকাসহ সারাদেশে বজ্রসহ ঝড়ো বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

আজও ঢাকাসহ সারাদেশে বজ্রসহ ঝড়ো বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

নিউজ ডেস্ক: আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ, কুমিল্লা,ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।আবাহওয়ার এই পূর্বাভাস আজ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন