
নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতার স্বীকৃতি দিয়েছে। এই মুহূর্তেই জার্মান সংস্থা কেন রিপোর্ট প্রকাশ করলো?বাংলাদেশকে স্বৈরতান্ত্রিকদেশ আখ্যায়িত করে দেয়া জার্মান গবষেণা প্রতিষ্ঠান বেরটেলসম্যান স্টিফটুং-এর প্রতিবেদন সম্পর্কে সন্দেহ প্রকাশ করে তিনি এ প্রশ্ন রাখেন। তিনি বলেন,যারা সাম্প্রদায়িক জঙ্গিবাদের পৃষ্ঠপোষক তারা পাকিস্তানের দোসর ও বন্ধু। সেতুমন্ত্রী আজ রবিবার সকাল পৌনে ১১টায় মানিক মিয়া এভিনিউতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) তিনটি বাস সার্ভিস উদ্বোধন করেন। উত্তরায় সার্কুলার বাস,সদরঘাট থেকে ঢাকার দিকে ৩টি বাস এবং খিলক্ষেত থেকে মতিঝিলে অফিস যাত্রীসেবা বাসের উদ্বোধন করেন মন্ত্রী।