News71.com
 Bangladesh
 25 Mar 18, 12:34 PM
 136           
 0
 25 Mar 18, 12:34 PM

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়াতে হাইকোর্টে দুদকের আপিল।।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়াতে হাইকোর্টে দুদকের আপিল।।

নিউজ ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়াতে হাইকোর্টে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রবিবার দুদকের আইনজীবী খুরশীদ আলম খান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দায়ের করেন। আগামী মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আপিল আবেদনের শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান এ আইনজীবী। গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদন্ড দেয়। ওইদিন থেকে তিনি কারাভোগ করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন