News71.com
 Bangladesh
 25 Mar 18, 01:47 AM
 160           
 0
 25 Mar 18, 01:47 AM

খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।।রুহুল কবীর রিজভী

খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।।রুহুল কবীর রিজভী

নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন,খালেদা জিয়াকে মুক্তি দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে,অন্যথায় গণআন্দোলনের মুখে সরকারের পতন হবে। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। পৃথিবীর কোথাও প্রধানমন্ত্রী পদত্যাগ করে নির্বাচন দেওয়ার নজির নেই’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের জবাবে রিজভী পাল্টা প্রশ্ন করে বলেন,আমি জানতে চাই,পৃথিবীর কোথায় সংসদ বহাল রেখে নির্বাচন হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাসির, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমান ঢালী, হাবিবুর রহমান হাবিব, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, আমিনুল ইসলাম প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন