News71.com
 Bangladesh
 25 Mar 18, 07:00 AM
 128           
 0
 25 Mar 18, 07:00 AM

আইন-শৃঙ্খলা বাহিনীর ক্রমাগত অভিযানে জঙ্গি নেটওয়ার্ক ভেঙে পড়েছে।।স্বরাষ্ট্রমন্ত্রী

আইন-শৃঙ্খলা বাহিনীর ক্রমাগত অভিযানে জঙ্গি নেটওয়ার্ক ভেঙে পড়েছে।।স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ আইন-শৃঙ্খলা বাহিনীর ক্রমাগত অভিযানে জঙ্গি নেটওয়ার্ক ভেঙে পড়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রয়েছে। হলি আর্টিজানে জঙ্গি হামলা বাংলাদেশের জন্য একটি টার্নিং পয়েন্ট ছিল। ওই ঘটনার পর আমরা অনেকটা ঘাবড়ে গিয়েছিলাম। তবে আমরা দ্রুতই পরিস্থিতি রিকভার করেছি। গুলশানের হলি আর্টিজানে হামলা পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর ক্রমাগত অভিযানে জঙ্গি নেটওয়ার্ক ভেঙে পড়েছে। আজ দুপুরে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ‘হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের স্বজনদের কাছে সমবেদনা জ্ঞাপন’ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন,প্রধানমন্ত্রীর সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জিরো টলারেন্স নীতিতে সন্ত্রাসীদের নির্মূল করা গেছে। বাংলাদেশ থেমে নেই উল্লেখ করে তিনি বলেন,জঙ্গি-সন্ত্রাসী বিরোধী লড়াই আমাদের অব্যাহত রয়েছে। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী আরও অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত মহাপরিদর্শক মো. মোখলেসুর রহমান, র্যা ব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন