News71.com
 Bangladesh
 26 Mar 18, 02:05 AM
 164           
 0
 26 Mar 18, 02:05 AM

নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।। খাদ্যমন্ত্রী

নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।। খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।খালেদা জিয়ার নির্বাচনে আসা না আসা আদালতের বিষয়। তারা যদি নির্বাচনে না আসে তবে কঠিন সংকটে পড়বে।আজ সোমবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী আরো বলেন, ১০৭৫ সালের পর আমরা স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিলাম। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবার স্বপ্ন দেখতে শিখেছি। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। আমরা এখন উন্নয়নশীল দেশের নাগরিক।শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের বুকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। ১৯৫২ এর ভাষা আন্দোলন,৬৬র ৬ দফা,৬৯র গণঅভ্যুত্থান, ৭০র নির্বাচন ও৭১র মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমদের জ্ঞান অর্জন করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন