News71.com
 Bangladesh
 26 Mar 18, 02:05 AM
 156           
 0
 26 Mar 18, 02:05 AM

স্বাধীনতা দিবসে মোংলায় দর্শনার্থীর জন্য উন্মুক্ত নৌবাহিনী-কোস্টগার্ডের দুই জাহাজ।।

স্বাধীনতা দিবসে মোংলায় দর্শনার্থীর জন্য উন্মুক্ত নৌবাহিনী-কোস্টগার্ডের দুই জাহাজ।।

নিউজ ডেস্কঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মোংলায় নৌবাহিনী-কোস্টগার্ডের দুই জাহাজ দশনার্থীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আজ দুপুর ২টা থেকে বিকাল ৫টা পযর্ন্ত বাগেরহাটের মোংলার দিগরাজে নৌবাহিনীর বিএনএস মোংলা নৌঘাটির বার্থে একটি যুদ্ধজাহাজ ও মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তর সিজি বেইজ মোংলার দিগরাজের বিদ্যারবাহন বার্থে কোস্টগার্ডের অপর একটি জাহাজ পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। বিএনএস মোংলা নৌঘাটি ও মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন