News71.com
 Bangladesh
 26 Mar 18, 02:08 AM
 186           
 0
 26 Mar 18, 02:08 AM

উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে ।। দুদক চেয়ারম্যান

উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে ।। দুদক চেয়ারম্যান

নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন,উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতে বাংলাদেশকে ৬ বছর অপেক্ষা করতে হবে। আর এটা অর্জন করতে হলে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। কারণ,উন্নয়নের সঙ্গে দুর্নীতি যায় না। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ের সামনে ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮’ এর উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। ইকবাল মাহমুদ বলেন,উন্নয়নকে আমাদের টেকসই করতে হবে। এটাকে টেকসই করতে হলে অর্থনৈতিক দিকে যে অর্জন আমরা করেছি,সেই অর্জন আমরা ধরে রাখতে চাই। তাই উন্নয়নশীল দেশের স্বীকৃতির জন্য আমাদেরকে দুর্নীতির বিরুদ্ধে এখনই শক্ত অবস্থানে যেতে হবে। এ সময় দুদক চেয়ারম্যান খালেদা জিয়ার মামলা বিষয়ে বলেন,দুদক কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এটা জনগণের প্রতিষ্ঠান। এখানে এটা করতে পারবেন, অন্যটা পারবেন না,এমন মনে করার সুযোগ নেই। খালেদা জিয়া কেন,প্রতিটি মামলাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এ সময় দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ, এ এফ এম আমিনুল ইসলাম, সচিব ড. শামসুল আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন